প্রকাশিত হয়েছেঃ ডিসেম্বর ৩০, ২০২৩ সময়ঃ ৫:১১ অপরাহ্ণ

Spread the love

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১১ ভালুকা আসনে স্বতন্ত্র প্রার্থী ঈগল ও ট্রাক নৌকার প্রতিপক্ষ হয়ে এক মঞ্চে কাজ করছেন। নৌকাকে ডুবাতে তাদের এই কৌশল বলে বিশ্লেষকদের দাবি। তাদের মাঝে একজন হলেন,  জেলা আ’লীগের সহ-সভাপতি মোঃ আব্দুল ওয়াহেদ (ট্রাক) ও উপজেলা আ’লীগের বহুবারের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা (ঈগল)। তারা দুজনই স্বতন্ত্রপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। নৌকাকে পরাজয়ের জন্য গোলাম মোস্তফা ঈগল প্রতীক নিয়ে মোঃ আব্দুল ওয়াহেদের ট্রাকে উঠে পড়েছেন। তিনি ওয়াহেদকে সমর্থন দিয়ে উপজেলার সর্বত্রই ট্রাকের পক্ষে গণসংযোগ ও উঠান বৈঠক করে যাচ্ছেন।
বিভিন্ন সূত্র থেকে জানা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১১ ভালুকা আসনে বিভিন্ন দল ও স্বতন্ত্রসহ ৭ জন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করছেন। প্রার্থীরা হলেন, বর্তমান এমপি কাজিম উদ্দিন আহম্মেদ ধনু (নৌকা), জাতীয় পার্টি থেকে মোঃ হাফিজ উদ্দিন (লাঙ্গল), তৃণমূল পার্টি থেকে মোঃ নাছির উদ্দিন (সোনালী আঁশ), সুপ্রীম পার্টি থেকে এবিএম জিয়া উদ্দিন বাশার (একতারা), পিপলস পার্টি থেকে মজিবুর রহমান (আম), স্বতন্ত্র প্রার্থী হিসাবে জেলা আ’লীগের সহ-সভাপতি মোঃ আব্দুল ওয়াহেদ (ট্রাক) ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা  (ঈগল) মার্কা নিয়ে।
নৌকাকে ডুবাতে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ও জেলা আ’লীগের সহ-সভাপতি মোঃ আব্দুল ওয়াহেদকে সমর্থন দিয়ে সারা উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক করে যাচ্ছেন। নৌকার বিপক্ষে বিভিন্ন ইউনিয়নের বেশিরভাগ চেয়ারম্যান,  মেম্বারসহ  আ’লীগ এবং তার অংগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা তাদের সাথে যুক্ত রয়েছেন। এ আসনে মূল লড়াই হবে নৌকা ও ট্রাকের মাঝে।  ট্রাকের প্রার্থী মোঃ আব্দুল ওয়াহেদ উপজেলার পশ্চিম এলাকার বাসিন্দা। তিনি চাচ্ছেন ডাকাতিয়া, উথুরা ও কাচিনা ইউনিয়নের ভোটারদেরকে একজোট করে তাঁর পক্ষে ভোট দেয়ার জন্য।
নৌকার প্রার্থী বর্তমান এমপি কাজিম উদ্দিন আহম্মেদ ধনু মুক্তিযোদ্ধের সংগঠক ঢাকা উত্তর সাফ-সেক্টর কমান্ডার মেজর আফসার উদ্দিন আহাম্মেদের ছেলে ও মানিকগঞ্জের পীরের মেয়ে জামাই। উপজেলা জুড়েই তার বাবা এবং শ^শুরের সহযোদ্ধা, বহুভক্ত ও মুরিদান রয়েছেন। কাজিম উদ্দিন আহম্মেদ ধনুর ব্যক্তিগত ও দলীয় ভোটের উপর নির্ভর করে নির্বাচন করে যাচ্ছেন।
উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা সংবাদ মাধ্যমকে জানান,  তিনি ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র নির্বাচন করছেন। নৌকাকে ডুবানোর জন্য নির্বাচন করছেন না। ব্যক্তির বিরুদ্ধে (এমপি) নির্বাচন করছেন। দলীয় সভানেত্রীর অনুমতি দিয়েছেন তাই নির্বাচন করছেন।
কাজিম উদ্দিন আহম্মেদ ধনু এমপি সংবাদ মাধ্যমকে জানান, নৌকা মার্কা তার প্রতীক নয়, এই মার্কা শেখ হাসিনার। দলের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা নিজে স্বতন্ত্র প্রার্থী হয়েও অপর স্বতন্ত্র প্রার্থীর (ট্রাক) পক্ষ নিয়ে বঙ্গবন্ধুর নৌকা মার্কাকে পরাজিত করার জন্য মাঠে নেমেছেন। ইন্শাআল্লাহ আগামী ৭ জানুয়ারী নৌকার বিজয় হবেই।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com