ভালুকা উপজেলা যুবদল সেক্রেটারী রাসেলসহ গ্রেফতার ৩

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকা উপজেলা যুবদল সেক্রেটারী রকিবুল হাসান খান রাসেলস ও পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদকসহ ৩ জনকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ।
জানা যায়, শুক্রবার (২৯ ডিসেম্বর) জুম্মার নামাজের আগে গাজীপুরের শ্রীপুরের তেলিহাটি মোড় এলাকা থেকে উপজেলা যুবদল সেক্রেটারী রকিবুল হাসান খান রাসেলকে পুলিশ গ্রেফতার করে। এর আগে বৃহস্পতিবার রাতে লিফলেট বিতরণ করার সময় ভালুকা বাজারের পাঁচ রাস্তার মোড় থেকে পুলিশ  ভালুকা পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ও পৌর শ্রমিক দলের সদস্য সুমন মিয়াকে গ্রেফতার করে। যুবদল সেক্রেটারী রাকিবুল হাসান খান রাসেলের বিরুদ্ধে মোট ১৫টি মামলা রয়েছে। এর মাঝে ১৩ মামলায় তিনি জামিনে রয়েছেন। সম্প্রতি ভালুকা মডেল থানায় দুইটি মামলা হয়েছে। রাসেল ওই দুই মামলায় এজাহারভূক্ত আসামি।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ জানান, রকিবুল হাসান রাসেলের বিরুদ্ধে থানায় দু’টি মামলা রয়েছে। ওই দুই মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!