আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাকে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে ভালুকা উপজেলা বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেলে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সালাউদ্দিন আহমেদ ও সাবেক ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন সরকারের নেতৃত্বে, উপজেলা যুবদলের সভাপতি তারেক উল্লাহ চৌধুরী এবং উপজেলা শ্রমিকদলের আহবায়ক সৌমিক হাসান সোহাগের নেতৃত্বে ভালুকা বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপজেলা বিএনপি, যুবদল ও শ্রমিকদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।