আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ত্রিশাল প্রেসক্লাবের দ্বি-বার্ষিকী নির্বাচনে দৈনিক যুগান্তর ও নাগরিক টিভির জেলা প্রতিনিধি খোরশিদুল আলম মজিব সভাপতি ও দৈনিক আমাদের সময় প্রতিনিধি এইচএম জোবায়ের হোসেন সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (২২ডিসেম্বর) প্রেসক্লাব মিলনায়তনে গোপন ব্যালটে নির্বাচনটি অনুষ্ঠিত হয়। নির্বাচনে স্বদেশ সংবাদের প্রতিনিধি রফিকুল ইসলাম শামীম সভাপতি হিসেবে নির্বাচর করে ৪ ভোট পেয়ে অকৃতকার্য হয়েছেন, তাছাড়া সম্পাদক পদে কালের কন্ঠের প্রতিনিধি মোস্তাফিজ মামুন সম্পাদক পদে ৭ ভোট পেয়ে অকৃতকার্য হয়েছেন। প্রেসক্লাবের মোট ভোটার রয়েছেন ১৬ জন।
নির্বাচনে উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহমেদ প্রধান নির্বাচন কমিশনার ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শহিদউল্লাহ রির্টানিং কর্মকর্তা হিসেবে দ্বায়িত্ব পালন করেন।