গফরগাঁওয়ে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময় সভা

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে নবযোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহীনুজামান খান গফরগাঁও প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।
আজ বুধবার (১৩ ডিসেম্বর) রাতে গফরগাঁও থানার নবাগত অফিসার ইনচার্জ ওসির অফিস কক্ষে স্থানীয় সাংবাদিকরা ওসির সঙ্গে কুশল বিনিময় করেন। এসময় নবাগত ওসি মোঃ শাহিনুজ্জামান খান এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে সাংবাদিকদের তথ্যগত সহযোগিতা কামনা করেন। এর পূর্বে তিনি একই জেলায় ফুলবাড়িয়া থানার ওসির দায়িত্ব পালন করেছেন।
এ সময় ওসি (তদন্ত) মোহাম্মদ আনোয়ার হোসেন, গফরগাঁও প্রেসক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল আমিন বিপ্লব, সাধারণ সম্পাদক নাজমুল হক বিপ্লব, সাবেক সভাপতি ফকির এ মতিন, সাবেক সভাপতি রফিকুল ইসলাম খান সহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!