রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ শফিকুল ইসলাম গত ১০ ডিসেম্বর, রোববার অপরাহ্নে যোগদান করেছেন।
জানা গেছে, গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমান হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার হিসাবে বদলী হওয়ায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ শফিকুল ইসলাম যোগদান করেন।
নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম এর আগে ময়মনসিংহ জেলার সদর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন। এবং জেলার শ্রেষ্ঠ ইউএনও ছিলেন।
গফরগাঁওয়ে যোগদানের পর নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন গফরগাঁও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা -কর্মচারীগন।
অপরদিকে অফিসার্স ক্লাবের পক্ষ থেকে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়।