তারাকান্দায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ে নিহত: ছেলে আহত

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।
ময়মনসিংহের তারাকান্দায় বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে শ্যামল (১৩) নামের আরেক ছেলে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে উপজেলার কামারগাঁও ইউনিয়নের ভেরুয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই এলাকার দিনেশের স্ত্রী অঞ্জলী রানী (৪৬) ও তার মেয়ে লক্ষ্মী রানী (২১)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দিনেশের ছেলে শ্যামল রাত ৯টার দিকে বাড়ির উঠানে টিউবওয়েলে হাতমুখ ধোয়ার জন্য যায়। সেখানে টিউবওয়েলের টিনের বেড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিৎকার দেয় সে। ছেলেকে বাঁচাতে ছুটে এসে মা অঞ্জলী রানী নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হন। এমন সময় অঞ্জলী রানীর বড় মেয়ে লক্ষ্মী রানীও তাকে বাঁচাতে যান। এতে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়। গুরুতর আহত শ্যামলকে উদ্ধার করে হাসপাতালে পাঠান স্থানীয়রা।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে জানান ওসি আব্দুল্লাহ আল মামুন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *