গফরগাঁওয়ে অসহায় ও দরিদ্র আনসার ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে কম্বল বিতরণ

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে অসহায় ও দরিদ্র আনসার ভিডিপির সদস্য-সদস্যাদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
আজ বুধবার (৬ ডিসেম্বর) সকালে উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ের সামনে থেকে এসব কম্বল বিতরণ করা হয়।
আনসার ভিডিপির মহাপরিচালকের নির্দেশনায় কম্বল বিতরণ করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ময়মনসিংহ জেলা কমান্ড্যান্ট ড. মোস্তারী জাহান ফেরদৌস। এসময় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ আব্দুল হামিদ খান, উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক মো:নাজমুল মামুন, উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষিকা আফসানা কানিজ প্রমূখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!