গফরগাঁওয়ে খুরশিদমহলে আওয়ামীলীগের নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত 

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১৫৫, ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে আওয়ামীলীগের নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী ফাহমী গোলন্দাজ বাবেলকে জয়যুক্ত করার লক্ষে গফরগাঁও উপজেলার খুরশিদ মহল এলাকায় ব্রিজের নিচে নির্বাচনী আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার পাঁচবাগ ইউনিয়ন কৃষকলীগের যুগ্ন আহবায়ক মোঃ হযরত আলী মেম্বার এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় পাঁচবাগ ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ জহিরুল ইসলাম, মোঃ আরিফুজ্জামান রাজু সহ শতাধিক আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!