ভালুকায় গোবরের গর্তে পড়ে শিশুর মৃত্যু

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় গোবরের গর্তে পড়ে জুনায়েত (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার (২ ডিসেম্বর) বিকেলে উপজেলার কাঠালী গ্রামে। নিহত শিশুটি ওই গ্রামের আনিছুর রহমানের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কাঠালী গ্রামের আনিছুর রহমানের শিশু ছেলে জুনায়েত শনিবার বিকেলে খেলতে গিয়ে সবার অজান্তে বাড়ির পাশে গোবরের গর্তে পড়ে মারা যায়। অনেক খোঁজাখুজির পর গোবরের গর্ত থেকে পরিবারের লোকজন শিশুটির লাশ উদ্ধার করেন। ভালুকা মডেল থানার এসআই চন্দন কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!