প্রকাশিত হয়েছেঃ নভেম্বর ২৮, ২০২৩ সময়ঃ ৬:২৬ অপরাহ্ণ

Spread the love
আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে আগুণ ধরিয়ে দেয়ার ঘটনায় বিস্ফোরক আইনে আরো একটি মামলা হয়েছে। তবে এই মামলায় কোন আসামীর নাম উল্লেখ করা হয়নি। সোমবার (২৭ নভেম্বর) রাতে ক্ষতিগ্রস্ত গাড়ির মালিক বাদি হয়ে মডেল থানায় মামলাটি (নম্বর-২৮) করেন।
মামলা সূত্রে জানা যায়, অবরোধ চলাকালে রোববার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার হাজিরবাজার নামক স্থানে দাঁড়িয়ে থাকা সাথী শীন এন্টারপ্রাইজ (ঢাকা মেট্রো-জ-১৪-০২১৫) নামে একটি মিনি বাসে অজ্ঞাত দুর্র্বৃত্তরা আগুণ ধরিয়ে দেয়। এ ঘটনায় গাড়ির মালিক উপজেলার আখালিয়া গ্রামের আলাউদ্দিনের ছেলে জামান মিয়া (৪৫) বাদি হয়ে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে ভালুকা মডেল থানায় মামলাটি করেন।
উল্লেখ্য, ২৮ অক্টোবরের পর অবরোধ চলাকালে ইতোমধ্যে আরো তিনটি মামলা হয়েছে। মডেল থানা পুলিশ বাদি হয়ে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে ওই মামলাগুলো করেন। ওইসব মামলায় ভালুকা উপজেলা বিএনপির আহবায়ক ফখর উদ্দিন আহম্মেদ বাচ্চু, সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম¥দ মোর্শেদ আলম ও পৌর বিএনপির আহবায়ক মো: হাতেম খানের নাম উল্লেখসহ সহ¯্রাধিক নেতাকর্মীকে আসামী করা হয়েছে। তাছাড়া ওইসব মামলায় প্রায় দুই শতাধিক নোতাকর্মীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে উপজেলা যুবদলের সেক্রেটারী রকিবুল হাসান খান রাসেল জানান।
ভালুকা মডেল থানা ওসি মো: কামাল হোসেন জানান, গাড়ি পুড়ার ঘটনায় রোববার রাতে অজ্ঞাত ব্যক্তিদের নামে একটি মামলা হয়েছে। অপরাধিদের সনাক্তের মাধ্যমে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com