প্রকাশিত হয়েছেঃ নভেম্বর ২৮, ২০২৩ সময়ঃ ৪:২৫ অপরাহ্ণ
আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকা উপজেলার বান্দিয়া শহীদ স্মৃতি বিএম কলেজ থেকে এবছর ২৪ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা দিয়ে একজন কৃতকার্য হয়েছেন। গত রোববার (২৬ নভেম্বর) ফলাফল প্রকাশের পর বিষয়টি জানা গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০১৫ সালে বান্দিয়া শহীদ স্মৃতি বিএম কলেজ নামে ঢাকা বোর্ড থেকে শিক্ষা প্রতিষ্ঠাটির অনুমোদন নেয়া হয়। তেমন কোন অবকাঠামো না থাকলেও ১৭ জন শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছে। এ বছর ২৪ জন শিক্ষার্থী উপজেলার মল্লিকবাড়ি শহীদ নাজিম উদ্দিন স্কুল এন্ড কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। তাদের মাঝে রাখি হাসদা নামে একমাত্র শিক্ষার্থী কৃতকার্য হন।
কলেজের অধ্যক্ষ ফারজানা আফরোজ জানান, আমরাতো নিয়মিতই পাঠদান করেছি, কিন্তু কি কারণে এতো সংখ্যক পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে, তাতো বলতে পারছিনা।

