গফরগাঁওয়ে পৌরসভার গাড়ির ধাক্কায় এক ব্যক্তি নিহত

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে পৌরসভার ময়লা গাড়ির ধাক্কায় হাফিজুর রহমান বাবু (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
গতকাল রোববার (১১ নভেম্বর) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত হাফিজুর রহমান বাবু পার্শ্ববর্তী কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়নের বীর হাজীপুর গ্রামের বাসিন্দা। সে মৃত আব্দুল লতিফ মাষ্টারের ছেলে এবং গফরগাঁও উপজেলা বিদ্যা নিকেতনের শিক্ষক জিল্লুর রহমান হারুনের বড়ভাই।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, রোববার সকাল ৬টার দিকে কোর্ট এলাকায় ছোটভাই হারুন মাষ্টারের বাসা থেকে প্রতিদিনের মতো হাঁটাহাঁটি করতে বের হন আজিজুর রহমান বাবু। হাঁটতে গিয়ে গফরগাঁও পৌরসভা সামনের সড়কে পৌরসভার ময়লা একটি গাড়ি তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সোয়া ৯ টায় তার মৃত্যু হয়।
গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ এঘটনায় সত্যতা নিশ্চিত করেছেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!