শিক্ষার মান উন্নয়নে গফরগাঁওয়ে খায়রুল্লাহ স্কূলে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়ের শিক্ষার মান উন্নয়নে খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় আয়োজনে গতকাল রোববার দুপুরে স্কুল হলরুমে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বোরহান উদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহের বিভাগের বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমান।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক (গণিত) কবির আহমেদের উপস্থাপনায় মতবিনিময় ও আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা জান্নাত, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার, গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম ভূঁইয়া, গফরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হক বিপ্লব, দত্তেরবাজার ইউপি চেয়ারম্যান রোকশানা বেগমসহ বিদ্যালয়ের শিক্ষক – শিক্ষার্থী, গণমাধ্যম কর্মীরা।
###


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!