গফরগাঁওয়ে বিএনপির ৪ নেতাকর্মী গ্রেফতার

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে বিএনপির চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে গফরগাঁও থানা পুলিশ। গত শনিবার (১১ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার বারবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সুজন মিয়া (৩৯),  রাওনা ইউনিয়ন যুবদলের সদস্য আমিনুল ইসলাম ওরফে বাবু (৩২), চর আলগী ইউনিয়ন যুবদলের সদস্য ইসমাইল ফরাজী (২৫) ও গফরগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক শরিফ (২৯)।

গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ  চারজনকে গ্রেফতারের কথা স্বীকার করে জানান, রোববার সকালে বিস্ফোরক দ্রব্য আইনে মামলায় তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!