প্রকাশিত হয়েছেঃ নভেম্বর ১২, ২০২৩ সময়ঃ ১১:৪৬ পূর্বাহ্ণ

Spread the love
আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় সিএনজি চালিত অটোরিক্সা ও লেগুনা সংঘর্ষে পারভীন আক্তার (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার (১১ নভেম্বর) রাতে ভালুকা-গফরগাঁও সড়কে উপজেলার গোয়ারী বটতলা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার পর পাশের গফরগাঁও উপজেলার যশরা গ্রামের মো: রইচউদ্দিনের স্ত্রী পারভীন আক্তার সিএনজি চালিত অটোরিক্সা দিয়ে ভালুকা থেকে বাড়ি যাচ্ছিলেন। পথে ভালুকা-গফরগাঁও সড়কে উপজেলার গোয়ারী বটতলা এলাকায় একটি লেগুনার সাথে সংঘর্ষে সিএনজির বেশ কয়েকজন যাত্রী আহত হয়। আহতদের ভালুকা সরকারী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার পারভীন আক্তারকে মৃত ঘোষণা করেন।
ভালুকা ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার আল মামুন সিএনজি-লেগুনার সংঘর্ষে এক নারীর মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com