প্রকাশিত হয়েছেঃ নভেম্বর ১১, ২০২৩ সময়ঃ ৭:০৪ অপরাহ্ণ

Spread the love
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহ গফরগাঁওয়ে নাশকতা প্রতিরোধে উপজেলার এলাকায়  রেললাইন পাহারায় আনসার ও গ্রাম পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে বিএনপি-জামায়াতের ডাকা অবরোধে ।
এ উপলক্ষে গফরগাঁও উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল শনিবার (১১ নভেম্বর) বিকালে ঢাকা-গফরগাঁও-ময়মনসিংহ রেলপথের পাশে উপজেলার হাতিখলা বাজারে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
 উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমানের সভাপতিত্ব অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ, গফরগাঁও প্রেসক্লাবের সাধারন সম্পাদক
নাজমুল হক বিপ্লব প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমান বলেন, এ বিশেষ পাহারায় আইন-শৃঙখলা
বাহিনীর সাথে পাইথল, লংগাইর, মশাখালী, গফরগাঁও, বারবাড়িয়া ইউনিয়ন ও গফরগাঁও পৌর এলাকার জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করা হয়েছে।
এর আগে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমান পাগলা থানা ও গফরগাঁও থানার পুলিশ কর্মকর্তাদের নিয়ে ঢাকা-ময়মনসিংহ রেলপথের
গয়েশপুর বাজার থেকে ধলা রেলষ্টেশন পর্যন্ত ২৬ কিলোমিটার রেলপথ এলাকার বিভিন্ন অংশ পরিদর্শন করেন।
গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ জানান, গফরগাঁও এলাকার ২৬ কিলোমিটার  রেলপথে ১৪টি পয়েন্টে ৬০ জন আনসার ও ৬৭জন গ্রাম পুলিশ রাতদিন রেল লাইনের নিরাপত্তায় থাকবেন ।  যতদিন পর্যন্ত অবরোধ থাকবে ততদিন পর্যন্ত এই নজরদারি অব্যাহত থাকবে।’

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com