প্রকাশিত হয়েছেঃ নভেম্বর ১০, ২০২৩ সময়ঃ ৩:৫১ অপরাহ্ণ
আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহ জেলা আ’লীগের সহসভাপতি বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব এমএ ওয়াহেদকেগণ সংবর্ধণা প্রদান ও হরতাল অবরোধের নামে বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সভ অনুষ্ঠিত হয়। গত বৃহষ্পতিবার (০৯ নভেম্বর) রাতে ভালুকা উপজেলার দৌলা আদর্শ নিন্ম মাধ্যমিক বিদ্যালয় মাঠে ওই প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হয়। এতে, স্থানীয় আওয়ামীলীগের সহসভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে বক্তৃতা করেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট শওকত আলী, বিশিষ্ট শিল্পপতি জেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ¦ এমএ ওয়াহেদ, ইউপি চেয়ারম্যান জেসমিন নাহার রানী, ভালুকা আঞ্চলিক শ্রমিক লীগের সভাপতি মো. নজরুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল, উপজেলা ছাত্রলীগ সভাপতি ইফতেখার আহাম্মেদ সুজন। সভায় বক্তাগণ দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহবান জানান।

