গফরগাঁওয়ে পরিবহন মালিক এবং পরিবহন শ্রমিক নেতৃবৃন্দদের সাথে থানা পুলিশ প্রশাসনের মতবিনিময় সভা

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি-

ময়মনসিংহের গফরগাঁওয়ে চলমান অবরোধ চলাকালে বাস, ট্রাক, মিনিবাস, মাইক্রো সহ অন্যান্য গাড়ি নির্বিঘ্নে চলাচল স্বাভাবিক ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে থানা এলাকার পরিবহন মালিক এবং পরিবহন শ্রমিক নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় সভা করেন থানা পুলিশ প্রশাসন।

গতকাল সোমবার (৬ নভেম্বর ) দুপুরে পৌর শহরের চাঁদনী মোড়ে জেলা পুলিশ সুপার মহোদয় এর নির্দেশনায় গফরগাঁও পরিবহন শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি মোঃ আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আফরোজা নাজনীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহম্মেদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আব্দুল কাদের আরজু, বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন মনিরসহ পরিবহন  মালিক ও শ্রমিক সমিতির নেতৃবৃন্দ প্রমূখ।
সভায় অবরোধ চলাকালে যানবাহন যাহাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে এই বিষয়ে সকলের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।

এদিকে বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় দফা অবরোধের কোনো প্রভাব পড়ে নেই গফরগাঁওয়ে। স্বাভাবিক রয়েছে সিএনজি , অটো, মাইক্রো, মটর সাইকেল চলাচল। সোমবার সদরসহ উপজেলার বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে , যানবাহন স্বাভাবিক মত চলাচল করতে। এছাড়াও বাজারে ব্যবসা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি দপ্তরের কার্যক্রম অন্যান্য দিনের মতো স্বাভাবিক রয়েছে। তবে সড়কের সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।
গফরগাঁও থানা অফিসার ইনচার্জ ফারুক আহম্মেদ বলেন, বিএনপির দ্বিতীয় দফায় ডাকা দুই দিনের অবরোধের প্রথম দিনে যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুরো থানা জুড়ে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *