গফরগাঁওয়ে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন উদ্বোধন

শেয়ার করুন :

গফরগাঁও প্রতিনিধিঃ
গফরগাঁও পৌর শহরে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে গফরগাঁও পৌরসভা চত্বরে গফরগাঁও মেডিকেল স্টুডেন্টস এসোসিয়েশনের উদ্যোগে এবং অক্রিজেন এর সার্বিক সহযোগিতায় দিনব্যাপি এই ক্যাম্পেইন আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন উদ্বোধন করেন পৌরসভায় মেয়র এস.এম ইকবাল হোসেন সুমন। বিশেষ অতিথি ছিলেন গফরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস ছালাম সবুজ। এসময় উপস্থিত ছিলেন গফরগাঁও মেডিকেল স্টুডেন্টস এসোসিয়েশনের সভাপতি সাদমান ইসলাম তন্ময়, সাধারণ সম্পাদক ফারজানা সান্তা, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, সামাজিক সংগঠন অক্রিজেনের সভাপতি মোজাহিদ অনিক প্রমূখ।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!