গফরগাঁওয়ের পাঁচবাগ মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে ওসির মতবিনিময় সভা অনুষ্ঠিত

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি-
ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলায় আত্মহত্যা, পানিতে ডুবে মৃত্যু, ইভটিজিং, বাল্য বিবাহ, মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং সম্পর্কে সচেতনতা মূলক মতবিনিময় সভা করেন পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজু আহাম্মদ।
গতকাল রোববার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার ৯ নং পাঁচবাগ ইউনিয়নের অবস্থিত পাঁচবাগ ইসলামিয়া ফাযিল (স্নাতক) মাদ্রাসা পরিদর্শনকালে শিক্ষক-শিক্ষার্থীদের সাথে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় পাগলা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ (ওসি) রাজু আহাম্মদ মাদ্রাসার রুমে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে আত্মহত্যা, পানিতে ডুবে মৃত্যু, ইভটিজিং, বাল্য বিবাহ, মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং প্রতিরোধ সম্পর্কে সচেতনতা মূলক বক্তব্য রাখেন। পরে তিনি শিক্ষক রুমে মাদ্রাসার শিক্ষকদের সাথেও মতবিনিময় সভা করেন।
এ সময় উক্ত মাদ্রাসার অধ্যক্ষসহ শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!