ভালুকায় মাইক্রোচাপায় পথচারী নিহত

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)-
ময়মনসিংহের ভালুকায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত মাইক্রোবাস চাপায় আলী আকবর (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার কাঠালী বাগরাপাড়া এলাকায়।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুত্রকার বেলা সাড়ে ১১ টার সময় উপজেলার সাতেঙ্গা গ্রামের ঠাকুরভিটার মৃত নেকবর আলীর ছেলে আলী আকবর কাঠালী বাগরাপাড়া এলাকায় অবস্থিত মারকাজ মসজিদ থেকে ইসলামী বয়ান শুনার পর বাড়ি ফিরছিলেন। এ সময় মসজিদের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হতে গিয়ে ঢাকাগামী অজ্ঞাত নোয়া মাইক্রোবাস চাপা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা আলী আকবরকে আহত অবস্থায় উদ্ধার করে ভালুকা সরকারী হাসপাতালে নিয়ে যান। কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে সন্ধ্যার পর তিনি মারা যান।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!