গফরগাঁও থানা পুলিশের অভিযানে আটক ৪

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি-
ময়মনসিংহের গফরগাঁওয়ে ৫ লিটার চোলাই মদসহ ২জন এবং পুলিশ আইনের ২জনসহ চারজনকে আটক করে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওসি ফারুক আহম্মেদ এর নির্দেশে গত বৃহস্পতিবার রাতে পুলিশের একটি দল থানায় বিভিন্ন এলাকার ভেতর অভিযান পরিচালনা করে চারজনকে আটক করেছে।
আটককৃতরা হলেন –উপজেলার কান্দি গ্রামের মৃত ফারুক সরকারের ছেলে জসিম উদ্দিন সরকার (৩৮) এবং রাওনা গ্রামের শ্রী মতি লাল কাহারের ছেলে শ্রী গোপাল কাহার (৪৫) ।
এছাড়াও পুলিশ আইনের ঘাগড়া‌ পূর্বপাড়া গ্রামের মৃত আঃ রশিদের ছেলে মোঃ কাঞ্চন মিয়া (৪০) ও মৃত দুলাল উদ্দিনের ছেলে জসীম মিয়া (৪০)।
এ ব্যাপারে গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ জানান, আটককৃতদের বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!