ভালুকায় খুরের আঘাতে মাদরাসা ছাত্র আহত, গ্রেফতার ১

শেয়ার করুন :

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি-
ময়মনসিংহের ভালুকায় প্রেম ঘটিত কারণে প্রতিপক্ষের খুরের আঘাতে মো. সিফাত হোসেন (১৫) নামে এক মাদরাসা ছাত্র গুরুতর আহত হয়েছে। গত শনিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ডাকাতিয়া শহীদ মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয়ের পাশের সড়কে ওই ঘটনাটি ঘটে। আহত ওই ছাত্রকে ভালুকা ৫০ শয্যা সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে উপজেলার ডকাতিয়া ইউনিয়নের হিজলীপাড়া গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে। চলতি বছর স্থানীয় আল্ কদ্দুস দাখিল মাদরাসার থেকে তার দাখিল পরীক্ষা দেয়ার কথা। ওই ঘটনায় সিফাতের বাবা বাদি হয়ে গতকাল রোববার (১৫ অক্টোবর) দুপুরে ভালুকা মডেল থানায় মামলা (নম্বর-২১) দায়ের করেছেন।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রেম ঘটিত বিষয় নিয়ে ভালুকা উপজেলার হিজলীপাড়ার সানোয়ার হোসেনের ছেলে সিফাতের সাথে পাশের সখিপুর উপজেলার আড়াইপাড়া গ্রামের নেওয়াজ আলীর ছেলে মো. নাঈমের বিরোধ চলে আসছিলো। ঘটনার দিন গতকাল শনিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ডাকাতিয়া শহীদ মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয় মাঠে মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিলো সিফাত। ওই সময় স্কুলের পাশের সড়কে নাঈম তার দলবল নিয়ে সিফাতের পথরোধ করে। পরে তাদের মাঝে কাটাকাটি ও হামলার ঘটনায় খুরের আঘাতে নাঈম গুরুতর আহত হয়। পরে, স্থানীয়রা তাকে উদ্ধার করে ভালুকা ৫০ শয্যা সরকারী হাসপাতালে নিয়ে আসে। ওই ঘটনায় স্থানীয়রা সিয়াম নামে এক যুবককে আটক করে পুলিশের হাতে তোলে দেয়।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন জানান, ওই ঘটনায় মামলা হয়েছে। এক যুবককে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!