রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি-

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সংসদ সদস্য ও গফরগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাহমী গোলন্দাজ বাবেল
বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়নের পাশাপাশি নারীরা অগ্রাধিকার পায়। বর্তমান সরকার নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে। পুলিশ ও প্রশাসনে অনেক গুরুত্বপূর্ণ পদে আসীন রয়েছেন নারী। নারীরা তাদের যোগ্যতা দিয়ে এগিয়ে যাচ্ছে। বিভিন্ন স্থানে নারীদের উপযোগী কর্মপরিবেশ তৈরী করেছে সরকার।
গত বৃহস্পতিবার বিকালে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসাবে উপজেলার পাঁচবাগ ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে পাঁচবাগ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে গ্রামীণ নারীদের অংশগ্রহনে এক বিশাল উঠান বৈঠক তিনি এসব কথা বলেন।
ফাহমী গোলন্দাজ বাবেল এমপি উপস্থিত মা-বোনদের উদ্দ্যেশে আরো বলেন, নারীদের বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতাসহ সকল সুযোগ সুবিধা তৈরী করেছে বর্তমান আওয়ামী লীগ সরকার।
পাঁচবাগ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস ছাত্তারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কাশেম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, পাঁচবাগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুবুল আলম মাহাবুব সহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।
উঠান বৈঠকে প্রধান অতিথি সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল বলেন, বিএনপি – জামাত ২০০১ সালে ক্ষমতায় গিয়ে যা করেছিল তার জবাব বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা প্রতিহিংসার মাধ্যমে না দিয়ে উন্নয়নের মাধ্যমে তাদের হিংস্রতার জবাব দিয়েছে। যারা দেশে আগুন সন্ত্রাস করেছে আমরা তাদেরকে বর্জন করবো।
বর্তমানে দেশে জনসংখ্যার অর্ধেকের বেশি নারী ও তরুন ভোটার রয়েছে বলে উল্লেখ করে উঠান বৈঠকে নারীদের উদ্দেশ্যে এমপি ফাহমী গোলন্দাজ বাবেল বলেন , আপনাদের সন্তানরাই আগামীর স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দেবে । আপনারাই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের রুপকার । তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে জননেত্রী শেখ হাসিনাকে পুণরায় ক্ষমতায় এনে চতুর্থ বারের মতো দেশের প্রধানমন্ত্রী বানাতে হবে। সে ক্ষেত্রে আপনাদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ ।