রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি-

ময়মনসিংহের গফরগাঁওয়ে শারদীয় দুর্গাপূজার উপলক্ষে পৌরসভারসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপে প্রস্তুতি পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবিদুর রহমান আসন্ন শারদীয় দুর্গাপূজার উপলক্ষে পৌরসভারসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন।
এবার পৌরসভাসহ উপজেলার গফরগাঁও ও পাগলা থানা এলাকায় মোট ২৩টি পূজামন্ডপে এ উৎসব হবে।
গত শুক্রবার (১৩ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি এসব পূজা মণ্ডপে যান। পৌরসভার শ্রী শ্রী মঙ্গল চন্ডী যুব সংঘ দূর্গাপূজা মন্ডপ, সনাতন যুব সংঘ সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ সহ উপজেলার শিবগঞ্জ বাজার সার্বজনীন দূর্গা পূজা মন্ডপ, দীঘা বর্মনপাড়া সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ, দীঘা তরুণ কল্যাণ সংঘ সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ, খারুয়া বড়াইল রবিদাস বাড়ির সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ, খারুয়া মুকুন্দ আনন্দ আশ্রম সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ, গন্ডগ্রাম সার্বজনীন দুর্গাপূজা মণ্ডল ও দক্ষিন চারিপাড়া সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনের পাশাপাশি উৎসবের সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন তিনি।
এ সময় এলাকার হিন্দু ধর্মাবলম্বী নেতা ও আগত ভক্তবৃন্দেরও সার্বিক খোঁজ-খবর নেন এবং তাদের সাথে শারদীয় শুভেচ্ছা ও কুশল বিনিময় করার পাশাপাশি পূজা পালনে যেন কোথাও কোন ধরনের ও অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য সকলকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
এছাড়াও বিভিন্ন মন্ডপে বক্তৃতাদানকালে গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবিদুর রহমান বলেন, ‘শারদীয় দূর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে আজ আপনাদের মাঝে এসেছি।
তিনি আরো বলেন , সকল মণ্ডপে সার্বিক নিরাপত্তার জন্য মন্ডপের চারপাশে সিসি ক্যামেরা দেয়া হয়েছে । যে কোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন তৎপর রয়েছে।
এ সময় তার সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা জান্নাত, গফরগাঁও থানার অফিসার ইনচার্জ ফারুক আহম্মেদ , উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সাধারণ সম্পাদক শ্রী মৃদুল সাহা চৌধুরী প্রমুখ।