রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি-

“অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” শ্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের গফরগাঁওয়ে র্যালী, অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া এবং সচেতনতা বৃদ্ধি বিষয়ক আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে গত শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। এতে নেতৃত্ব দেন ইউএনও মোঃ আবিদুর রহমান।
র্যালি শেষে সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবিদুর রহমান, সহকারি কমিশনার (ভুমি) ফাতেমা জান্নাত, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাশেদ খান, গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ সহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
শেষে ফায়ার সার্ভিস এ- সিভিল ডিফেন্স গফরগাঁও টিম লিডার রাম প্রসাদ পাল পরিচালনায় একটি চৌকসদল দুর্যোগ প্রশমনে করণীয় কৌশল সম্পর্কিত সচেতনতামুলক একটি মহড়া প্রদর্শন করেন।
এসময় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ স্থানীয় সাধারণ মানুষ মহড়া প্রতক্ষ করেন।