রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি ।।
ফিলিস্তিন-ইসরায়েল চলমান সংঘাতে ফিলিস্তিনের প্রতি সংহতি ও ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে গফরগাঁও উলামা সমিতির।
শুক্রবার (১৩ অক্টোবর) বাদ জুম্মার নামাজের পরে উপজেলা শহরের বিভিন্ন মসজিদ থেকে খন্ড খন্ড মিছিল এসে গফরগাঁও রেলওয়ে স্টেশন জামে মসজিদ প্রাঙ্গণে এসে একত্র হয় হাজারো মুসল্লী পরে গফরগাঁও উলামা সমিতি ব্যানারে এক বিক্ষোভ মিছিল উপজেলার শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ষ্টেশন প্রাঙ্গণে এসে এক সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
ফিলিস্তিনের মানুষের প্রতি ইসরায়েলের অবৈধ দখলদারিত্ব, নির্মম নির্যাতন এবং গণহত্যার প্রতিবাদ জানান। পাশাপাশি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে বিশ্ব মুসলিমকে এক হওয়ার আহ্বান জানান।
এ সময় গফরগাঁও সমিতির সভাপতি হাফেজ মোঃ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান সালমানি, মাওলানা মাহদি হাসান , মাওলানা মনিরুল ইসলাম সহ বিভিন্ন মসজিদের ইমামগণ বক্তব্য রাখেন।