গফরগাঁওয়ে প্রবাসী স্বামীর সাথে অভিমানে গৃহবধূর আত্মহত্যা

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে পারিবারিক কলহের জেরে সৌদি প্রবাসী স্বামীর সাথে অভিমান করে নাজনীন (৩৫) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

বুধবার (১১ অক্টোবর) বিকেলে উপজেলার উস্থি ইউনিয়নের বড়বাড়ি গ্রাম থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।

নিহত নাজনীন ওই গ্রামের সৌদি প্রবাসী মোঃ সেলিমের স্ত্রী এবং দুই সন্তানের জননী। তার বাবার বাড়ি খুলনায় বাগেরহাট এলাকায়।

উস্থি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম তোতা ঘটনায় সত্যতা নিশ্চিত করেছেন।

পাগলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সজিব রায়হান ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে প্রবাসী স্বামীর সাথে অভিমান করে ওই গৃহবধূ বুধবার দুপুর আড়াইটার দিকে সবার অগোচরে স্বামীর বসতঘরে আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।

পাগলা থানার ওসি রাজু আহাম্মদ জানান, নিহত নাজনীন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

###


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!