গফরগাঁওয়ে নৌকা সমর্থনে বিশাল নারী উঠান বৈঠকে এমপি বাবেল গোলন্দাজ

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ তৈরির স্বপ্ন ছিলো। বাংলাদেশ আজ ডিজিটাল হয়েছে। এবার তিনি ঘোষণা দিয়েছেন আগামীর বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। আর এই স্মার্ট বাংলাদেশ তৈরিতে মায়েরা ভূমিকা রাখবেন। মায়েদের হাতে তৈরি হয় আগামীর ভবিষ্যৎ। স্মার্ট বাংলাদেশের রূপ দিবেন মায়েরা।
গত শুক্রবার বিকেলে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার উথুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত উঠান বৈঠকে এ কথাগুলো বলেন ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল।
তিনি আরো বলেন, আওয়ামীলীগ সরকারের আমলে নারীদের ভাগ্যের উন্নয়ন হয়। মাননীয় প্রধানমন্ত্রী উপবৃত্তি, মাতৃত্বকালীন ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা চালু করেছেন। জাতীয় সংসদে ভূমি আইন পাস হয়েছে নারীদের অধিকার রক্ষা করে। এতিমের টাকা আত্মসাৎকারী খালেদা জিয়া সাজাপ্রাপ্ত আসামি। ২০০১ সালে নারীদের নিরাপত্তা ছিলোনা। বিএনপি জামায়েতের আমলে দেশে ধর্ষণ, শ্লীলতাহানী হয়েছে।
তিনি আরও বলেন, আমাদের দেশের প্রধানমন্ত্রী একজন নারী, তিনি একজন মা। তিনি আমাদের নয়নের মনি। আমাদের স্পিকার একজন নারী, বিরোধী দলের নেত্রী নারী, বিভাগীয় কমিশনার একজন নারী। নারীদের বাদ দিয়ে দেশের উন্নয়ন হবে না। নারীদেরকে মাননীয় প্রধানমন্ত্রী মর্যাদা দিয়েছেন। আগামী নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আশরাফ উদ্দিন বাদল, সাধারণ সম্পাদক আবুল কাশেম, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার, জেলা পরিষদ সদস্য দেলোয়ার হোসেন রিপন, ইউপি চেয়ারম্যান শামছুল আলম খোকন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মন্ডল প্রমুখ।
উঠান বৈঠকে হাজার হাজার নারী ভোটার আসন্ন নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!