গফরগাঁওয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপনঃ শোভাযাত্রা ও আলোচনা সভা

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁওয়ে শোভাযাত্রা, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ সেপ্টেম্বর ) বিকেলে উপজেলার মধ্য বাজারস্থ আওয়ামীলীগ দলীয় কার্যালয় সামনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল।

গফরগাঁও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কাশেমের পরিচালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আতাউর রহমান, ইউপি চেয়ারম্যান নাজমুল হক ঢালী, উপজেলা যুবলীগের আহবায়ক এম. সালাহ উদ্দিন পলাশ, যুগ্ন আহবায়ক মাহমুদ হাসান সজিব, ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সানিল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মন্ডল প্রমুখ।

পরে সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল এর নেতৃত্বে একটি বিশাল শোভাযাত্রা মধ্য বাজার থেকে বের হয়ে উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় মধ্য বাজার দলীয় কার্যালয়ে সামনে গিয়ে শেষ হয়।
এ সময় বিশাল শোভাযাত্রায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

পরে দোয়া মাহফিল ও কেক কেটে প্রধানমন্ত্রীর ৭৭তম জন্মদিন উদযাপন করা হয়।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *