প্রকাশিত হয়েছেঃ সেপ্টেম্বর ৩০, ২০২৩ সময়ঃ ৭:০৬ অপরাহ্ণ
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি।।
ময়মনসিংহের ভালুকায় আদালতে মামলা চলমান থাকাবস্থায় আমিরাত স্পিনিং মিলস লিমিটেড নামে একটি নির্মানাধিন কোম্পানীর বিরুদ্ধে হারুন মিয়া নামে এক কৃষকের কোটি টাকা মূল্যের ফসলি জমিতে টিনের বেড়া দিয়ে ও বালু ফেলে দখলে নেয়ার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি শনিবার দুপুরে উপজেলার ভরাডোবা গ্রামে। পরে জমির মালিক ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেয়।
অভিযোগে জানা যায়, ধলিয়া দেয়ালিয়া পাড়ার সূর্য্যত আলী সেখের ছেলে হারুন মিয়ার পাশর্^বর্তী ভরাডোবা মৌজায় ১০৪০ নম্বর দাগে ৩৭ শতাংশ ফসলি জমি রয়েছে। গত ৩০ সেপ্টেম্বর শনিবার দুপুরে নির্মানাধীন আমিরাত স্পিনিং মিলের স্থানীয় কেয়ারটেকার সোহেলের নেতৃত্বে ১৫/২০ জন সশস্ত্র লোক জমির মালিক হারুন মিয়ার ওই জমিতে বালু দিয়ে জবর দখলের চেষ্টা করে। এর আগে পিলার পুতে ও টিনের বেড়া দিয়ে সীমানা ওই জমিতে প্রাচীর নির্মাণ করেন। জমির মালিক হারুন মিয়া জানান, পাশের ধলিয়া মৌজার দেয়ালিয়াপাড়ার কিছু জমি নিয়ে কোম্পানীর সাথে তার মামলা চলছে। গত শনিবার তার জমিতে বালু ফেলে ভরাট কাজ শুরু করলে তিনি ৯৯৯ নম্বরে ফোন দিন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে কাজ বন্ধ করে দিয়ে যান।
এব্যাপারে কোম্পানীর স্থানীয় কেয়ারটেকার দাবিদার সোহেল তরফদার জানান, হারুন মিয়া কোম্পানীর বিরুদ্ধে মামলা করেছে। মামলা নিস্পত্তি হওয়ার পর হারুনের বৈধ জমিটুকু কোম্পানী রেজিস্ট্রি করে নিবে।
ভালুকা মডেল থানার এসআই আরিফ জানান, ৯৯৯ নম্বরে ফোন পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে কোম্পানী কর্তৃপক্ষকে কাজ বন্ধ রাখতে বলা হয়েছে।

মোট পড়া হয়েছে: ১৯৮
সর্বশেষ খবর
- ময়মনসিংহে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
- “এবারের নির্বাচন হবে সন্ত্রাস,গুন্ডামী ও লুটতরাজের বিরুদ্ধে”..আল্লামা মামুনুল হক
- শেরপুর-৩ আসনের জামায়তে প্রার্থীর মৃত্যু
- ভালুকায় এনসিপি প্রার্থীর ১২ দফা ইশতেহার ঘোষণা
- ঈশ্বরগঞ্জে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত