ভালুকা পৌর বিএনপির যুগ্ম আহবায়কসহ গ্রেফতার ৩

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় পৌরবিএনপির যুগ্ম আহবায়কসহ  তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাতে পৌরসভার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করে শুক্রবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, পৌর বিএনপি যুগ্ম আহবায়ক আব্দুল খালেক (৫৮), উপজেলা যুবদল নেতা নাজিম উদ্দিন (৩৮) ও সজিব মিয়া (৩২)।
মামলা সূত্রে জানা যায়, বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা নিয়ে ভালুকা ফুট ওভার ব্রিজের নিচে ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করে যানবাহনে ভাংচুর চালায় উপজেলা বিএনপির আহŸায়ক ফখর উদ্দিনের নেতত্বে নেতাকর্মীরা। ওই সময় পুলিশ বাঁধা দিতে গেলে বিএনপির নেতা-কর্মীরা ইট পাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশের ধাওয়া খেয়ে পেট্রোল বোমা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রæত পালিয়ে যায় তারা। এ ঘটনায় মডেল থানার উপপরিদর্শক (এসআই) কাজল হোসেন বাদি হয়ে উপজেলা বিএনপির আহŸায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চুসহ ৩১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত দুই’শ থেকে আড়াইশ নেতাকর্মীর নামে মামলা দায়ের করেন।
উপজেলা বিএনপির আহবায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চু গণমাধ্যমকে জানান, পুলিশের সাজানো মামলায় ইতোপূর্বে বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করা হলেও বর্তমানে তারা জামিনে আছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে  পৌর বিএনপি যুগ্ম আহবায়ক আব্দুল খালেক ও যুবদল নেতা সজিব মিয়াকে গ্রেফতার করা হয়েছে। তাছাড়া অপর যুবদল নেতা নাজিম উদ্দিনকে তার বাসস্ট্যান্ড ব্যবসা প্রতিষ্ঠান থেকে গ্রেফতার করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও ভালুকা মডেল থানার এসআই বিকাশ চন্দ্র সরকার জানান, গ্রেফতারকৃত তিনজনকে আদালতে প্রেরণ করা হয়েছে। তারা বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা নিয়ে ভালুকা ফুট ওভার ব্রিজের নিচে ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করে যানবাহনে ভাংচুর, পুলিশি কাজে বাঁধা, ইট পাটকেল নিক্ষেপ, পেট্রোল বোমা ও ককটেল বিস্ফোরণ ঘটনার দয়েরকৃত মামলার আসামী।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *