গফরগাঁওয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমানের সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফ উদ্দিন বাদল, ভাইস-চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা জান্নাত, গফরগাঁও থানার অফিসার ইনচার্জ ফারুক আহম্মেদ, পাগলা থানার অফিসার ইনচার্জ রাজু আহাম্মদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (দায়িত্ব প্রাপ্ত) ডা. মোঃ জিল্লুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মালিক তানভীর হোসেন, উপজেলা প্রকৌশলী মোঃ জাকির হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম ভূঁইয়া, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ সাইফুল মালেক, মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার, পাট কর্মকর্তা মোঃ ফজলুর রহমান, পৌর প্যানেল মেয়র শাজাহান সাজু, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মতিউর রহমান বাবুল, বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন মনির, গফরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হক বিপ্লব ও ১১টি ইউনিয়নের চেয়ারম্যানসহ উপজেলার প্রশাসনের বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
এ সময় উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা নিয়ে বিভিন্ন দিক তুলে ধরেন কমিটির সদস্যরা।
##


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!