গফরগাঁওয় কৃষকের মাঝে মাষকলাইয়ের বীজ ও সার বিতরণ

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রণোদনার আওতায় ১৫০ জন কৃষকের মাঝে মাষকলাইয়ের বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানের মাধ্যমে কৃষকদের হাতে কৃষি প্রণোদনা তুলে দেন অনুষ্ঠানে প্রধান অতিথি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফ উদ্দিন বাদল।
এসময় ৫ কেজি করে মাষকলাইয়ের বীজ, ১০ কেজি করে ডিএপি ও ৫ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রকিব আল রানা’র সভাপতিত্বে অনুষ্ঠানে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা জান্নাত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাফাত পনির ও গফরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হক বিপ্লব।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রকিব আল রানা বলেন, দেশে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে মাষকলাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একদিকে যেমন জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে এ প্রেক্ষাপটে মাষকলাই চাষে বাড়তি খাদ্য চাহিদা পূরণে ব্যাপক ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সব সময় কৃষকদের কল্যাণে কাজ করে যাচ্ছে।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *