প্রবীণ সাংবাদিক এম এ কাশেম সরকার আর নেই

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার প্রবীণ সাংবাদিক এমএ কাশেম সরকার (৭২) আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইল্লাহি রাজিউন)

এমএ কাশেম সরকার ফুলপুর ও তারাকান্দা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তিনি দীর্ঘদিন যাবত দৈনিক সংবাদ পত্রিকায় উপজেলা প্রতিনিধি হিসাবে কাজ করে আসছিলেন।

সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে ময়মনসিংহ নগরীর নেক্সাস হাসপাতালে তিনি মারা যান।

তারাকান্দা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হাসান মিলন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দীর্ঘদিন যাবত তিনি শ্বাসকষ্ট ও হার্টের সমস্যায় ভোগছিলেন। সম্প্রতি তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেন। ঘটনার দিন সকালে তার অবস্থার অবনতি হলে তাকে নগরীর নেক্সাস হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রবীণ এই সাংবাদিকের মৃত্যুতে উপজেলা প্রশাসন সহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শোক জানিয়েছেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *