গফরগাঁওয়ে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আফরোজা নাজনীন বলেছেন, সকলের সহযোগিতায় আমরা নিরাপদ থাকতে চায়। এমনকি নিরাপদ গফরগাঁও গড়ে তুলতে চায়। এজন্য আজ ‘জনতার দুয়ারে জনতার পুলিশ’ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

তিনি গত মঙ্গলবার (২৯ আগষ্ট) দুপুরে গফরগাঁও থানা ও ৬নং বিট পুলিশিং আয়োজনে উপজেলার খারুয়া বড়াইল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ওপেন হাউস ডে” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি উপস্থিত শিক্ষক- শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন মাদক ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। তাই আমরা অবশ্যই মাদক, বাল্যবিবাহ, ইভটিজিংকে ঘৃণার চোখে দেখব ।

খারুয়া বড়াইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বীনা দেবনাথ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহম্মেদ এবং রাওনা ইউপি চেয়ারম্যান ও অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শাহাবুল আলম।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন বিট অফিসার এসআই নজরুল ইসলাম।
********


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *