গফরগাঁওয়ে নবাগত কৃষি অফিসারের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান,  গফরগাঁও প্রতিনিধি।।
“স্মার্ট কৃষি, স্মার্ট বাংলাদেশ ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের গফরগাঁও প্রেসক্লাব সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন সদ্য যোগদানকৃত উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রকিব আল রানা।
উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে বুধবার (৩০ আগষ্ট) দুপুরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে অংশ নেন গফরগাঁও প্রেসক্লাব সভাপতি আব্দুল্লাহ আল আমিন বিপ্লব, সাধারণ সম্পাদক নাজমুল হক বিপ্লব, যুগ্ন সম্পাদক নজরুল ইসলাম, প্রেসক্লাব সদস্য ফকির এ মতিন, রফিকুল ইসলাম খান, আতাউর রহমান মিন্টু, শেখ আব্দুল আওয়াল, শফিউল আলম মারুফ, মানসুর আহম্মেদ, মোফাজ্জল আনসারী, মতিউর রহমান মতি।
এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রকিব আল রানা উপজেলার সার্বিক কৃষি উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করে বলেন, সাংবাদিকরা সমাজের আয়না। এ উপজেলার উন্নয়ন কর্মকান্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি আগামী ৩-৫ সেপ্টেম্বর স্থানীয় জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে তিনদিন ব্যাপী কৃষি মেলা সফল ও স্বার্থক করে তোলার জন্য সাংবাদিকদের সহযোগিতাও কামনা করেন।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!