হাতকড়াসহ পালিয়ে যাওয়া দুই কিশোর ফের গ্রেফতার

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ফুলবাড়িয়া থেকে গাজীপুর কিশোর উন্নয়ন কেন্দ্রে নেয়ার পথে ভালুকার ভরাডোবা এলাকা থেকে পুলিশের হাকড়াসহ পালিয়ে যাওয়া চুরির মামলায় দুই কিশোরকে ফের গ্রেফতার করা হয়েছে। ত্রিশাল থানার ওসি’র নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুর ১ টার দিকে গাজীপুরের বাঘের বাজার এলাকার ওভারব্রীজ থেকে তাদের গ্রেফতার করা হয়।
ভালুকা মডেল থানা সূত্রে জানা যায়, দুইটি মামলায় গ্রেফতারকৃত তিন কিশোর অপরাধীকে আদালতের নির্দেশে গাজীপুর কিশোর উন্নয়ন কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্যে গত রোববার (২৭ আগস্ট) রাত ১০টার দিকে ময়মনসিংহের ফুলবাড়িয়া থানা থেকে একটি সিএনজি করে রওনা দেয় পুলিশ। পরে, রাত ১১ টার দিকে ওই সিএনজিটি ভালুকা উপজেলার ভরাডোবা ক্লাবের বাজারের একটি ফিসারি এলাকায় পৌঁছে এবং ওই স্থানে রাস্তা খারাপ থাকার কারণে ওই সিএনজির গতি কমে আসে। ওই সময় সুযোগ বুঝে সিএনজির পিছন সিটে বসা হাতকড়া লাগানো শহীদ মিয়া (১৬) ও আসিফ (১৭) নামের দুই কিশোর সিএনজি থেকে লাফ দিয়ে পালিয়ে যায়। ওই ঘটনায় ফুলবাড়িয়া থানার এএসআই মো. আমিনুর হোসেন বাদি হয়ে ভালুকা মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাইন উদ্দিন জানান, গ্রেফতারকৃত দুই কিশোর অপরাধীকে বুধবার (৩০ আগস্ট) আদালতে পাঠানো হবে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!