রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানার পুলিশ অভিযান চালিয়ে ৯ মাসে সশ্রম কারাদন্ড আসামি মোহাম্মদ সাব্বির হোসেন (২৩) কে গ্রেফতার করেছে।
গত সোমবার রাতে পাগলা এলাকায় থেকে তাকে গ্রেফতার করে। সে উপজেলার নিগুয়ারী ইউনিয়নের স্বল্পছাপিলা গ্রামের খালেক মাস্তানের ছেলে। তার বিরুদ্ধে গত বছরের একটি মাদক মামলায় ৯ মাসে সশ্রম কারাদণ্ড সাজাসহ গ্রেফতারী পরোয়ানা রয়েছে ।
পাগলা থানার ওসি রাজু আহাম্মদ বলেন, সাব্বির পুলিশের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে থানার পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে মঙ্গলবার সকালে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।