প্রকাশিত হয়েছেঃ আগস্ট ২৩, ২০২৩ সময়ঃ ১:১২ অপরাহ্ণ

Spread the love

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় ভোররাতে টিনের বেড়া দিয়ে এক মুক্তিযোদ্ধার মানসিক প্রতিবন্ধী ছেলেসহ ওই পরিবারের প্রায় দেড় কোটি টাকা মূল্যের এক একর ৪০ শতাংশ জমি জবরদখলে নেয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার (২১ আগস্ট) রাতে মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে।
থানায় দেয়া অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পাড়াগাঁও চঁটানপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা মৃত শহিদউল্লাহর মানসিক প্রতিবন্ধী ফজলুল হকের পাড়াগাঁও মৌজার বিআরএস ১৭১৬৮ নম্বর দাগে প্রায় কোটি টাকা মূল্যের এক একর জমি স্থানীয় প্রভাবশালী মো: মোরাদ হোসেন বিপ্লব প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে গত ১২ জানুয়ারী/২২ তারিখে রেজিস্ট্রি করে নেন। পরে এ ঘটনায় আদালতে দলিলপন্ডের মামলা (৫৬/২২) দায়ের করা হয়। মামলাটি বর্তমানে চলামান থাকা অবস্থায় সম্প্রতি সালিশে ওই জমির মূল্য ৫০ লাখ টাকা ধার্য্য করে একটি চুক্তিনামার মাধ্যমে ১০ লাখ টাকা লাল মাহমুদ সরকার নামে এক মুক্তিযোদ্ধার কাছে জমা রাখা হয়। চুক্তিনামায় উল্লেখ করা হয়, আগামী ১৩ অক্টোবর সমুদয় টাকা পরিশোধ করে মালিকদের কাছ থেকে জমি বুঝে নিবেন। কিন্তু ১৫ আগস্ট ভোররাতে ২০/২৫ জনের একটি দল দেশিয় অস্ত্রসস্ত্র নিয়ে টিনের বেড়া দিয়ে এক একর ৪০ শতাংশ জমি দখলে নেয়ার চেষ্টা চালায়।
জমির মালিক মানসিক প্রতিবন্ধী ফজলুল হকের ভাই আজিজুল হক জানান, তার ভাই হিস্যা অনুযায়ী পৈত্রিক ৫১.৫০ শতাংশ জমির মালিক। কিন্তু প্রতারণার মাধ্যমে মোরাদ হোসেন বিপ্লব স্থানীয় এক কোম্পানীর নামে ১০০ শতাংশ জমি রেজিস্ট্রি করে নেন। তিনি অভিযোগ করে বলেন, ওই দলিলে তার মানসিক প্রতিবন্ধী ভাইকে বিয়ের কথা বলে টিপসহি নিলেও অন্য এক ব্যক্তির এনআইডি ব্যবহার করা হয়েছে। পরে আদালতে দলিলপন্ডের মামলা করা হয়েছে। সম্প্রতি আপষনামা হলেও তাদের টাকা না দিয়ে মোরাদ হোসেন বিপ্লবের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল দেশিয় অস্ত্রসস্ত্র নিয়ে টিনের বেড়া দিয়ে তাদের এক একর ৪০ শতাংশ জমি রাতের আঁধারে দখলে নেয়া চেষ্টা চালায়। এ সময় বাঁধা দিতে গেলে দখলকারীরা তাদেরকে প্রাণ নাশের হুমকী দেয়।
মুক্তিযোদ্ধা লাল মাহমুদ সরকার বলেন, একটি সালিশে মুক্তিযোদ্ধা মৃত শহিদউল্লাহর মাসনিক প্রতিবন্ধী ছেলে ফজলুল হকের প্রাপ্য ৫১.৫০ শতাংশ জমির মূল্য ৫০ লাখ টাকা সাব্যস্ত করে ওই টাকার একটি অংশ ১০ লাখ টাকা তার কাছে জমা আছে। টাকা দেয়ার আগে জমি দখলে নেয়ার ঘটনাটি দু:খ্যজনক।
স্থানীয় ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ বাচ্চু বলেন, ১৫ আগস্ট জাতীয় শোকদিবসের রাতে টিনের বেড়া দিয়ে মোরাদ হোসেন বিপ্লবের নেতৃত্বে মুক্তিযোদ্ধা পরিবারের জমি দখল কিভাবে হয়? মুক্তিযোদ্ধার সন্তান ও এলাকার চেয়ারম্যান হিসেবে তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও বিচার দাবি করেন।
এ ঘটনায় জমির মালিক আজিজুল হক বাদি হয়ে অভিযুক্ত মোরাদ হোসেন বিপ্লব (৫০), মনিরুল ইসলাম মনির (৫০) ও আব্দুল লতিফ (৫২) নামে তিন ব্যক্তির নাম উল্লেখ করে আজ্ঞাত ২০-২৫ জনকে বিবাদী করে মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে জানতে অভিযুক্ত মোরাদ হোসেন বিপ্লবের ব্যক্তিগত মোবাইল নম্বরে একাধিকবার ফোন দিলেও রিসিভ না করায় তার বক্তব্য দেয়া সম্ভব হয়নি।
ভালুকা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. জাহাঙ্গীর আলম জানান, ওই ঘটনায় লিখিত অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে ওই কর্মকর্তা বলেন।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com