প্রকাশিত হয়েছেঃ আগস্ট ১৫, ২০২৩ সময়ঃ ৩:৩৫ অপরাহ্ণ
আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ১৫ আগস্ট মঙ্গলবার যথাযোগ্যমর্যাদায় ও বিস্তারিত কর্মসূচির মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তমশাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে সকালে ভালুকা বাজারে অবস্থিত উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে নির্বাহী অফিসার এরশাদুল আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, আলহাজ কাজিম উদ্দিন আহমেদ ধনু এমপি, সংরক্ষিত আসনের এমপি মনিরা সুলতানা মনি, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মেয়র ডা. একেএম মেজবাহ উদ্দিন কাইয়ুম, উপজেলা আ.লীগের সভাপতি অ্যাডভোকেট শওকত আলী, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য এমএ ওয়াহেদ, ওসি কামাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান, ভালুকা প্রেসক্লাব সভাপতি কামরুল হাসান পাঠান কামাল প্রমুখ।
পরে জাতীরজনক ও তার পরিবারের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও খাবার বিতরণ করা হয়।

