রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন এডভোকেট শাহাব উদ্দিন কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরণ, এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার সকালে কলেজের প্রতিষ্ঠাতা একেএম সাজ্জাদ হোসেন শাহীনের সার্বিক সহযোগিতায় কলেজ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ একেএম মাহমুদ হোসেন সেলিম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন শিক্ষার্থী ও পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন-ময়মনসিংহের এইচ এস টি টি আই এর প্রাক্তণ পরিঢালক প্রফেসর আজিজ আহমেদ সাদেক রেজা। বিশেষ অতিথি ছিলেন পাঁচবাগ ইউপি চেয়ারম্যান মোঃ মাহবুবুল আলম ও বিশিষ্ট শিক্ষাবিদ আখতার হোসাইন।
কলেজের প্রভাষক মাজহারুল ইসলাম ও প্রভাষক মোঃ রাকিবের উপস্থাপনা অনুষ্ঠানে আলোচনা সভায় অংশ নেন, লামকাইন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হেলাল উদ্দিন, শাঁখচুড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহ আকবর হোসাইন, পাঁচবাগ বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সারোয়ার মোর্শেদ বাহার ও পাঁচবাগ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক উসমান গণি, প্রভাষক সোনান আফরিন সোনিয়া, শিক্ষার্থী শাজিয়া আফরিন শ্রাবণী, সাব্বির আহমেদ শান্ত , বিদায়ী শিক্ষার্থী হৃদয় খান, অনয় হাসান শান্ত, সোমা আক্তার, তমা আক্তার, জাহিদ হাসান নিলয়, কিবরিয়া, মাজহারুল ইসলাম প্রমূখ।
এছাড়াও অনুষ্ঠানে কলেজের শিক্ষক ও শিক্ষর্থীরা উপস্থিত ছিলেন। শেষে নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের নিয়ে কেক কাটেন অতিথিবৃন্দ।
####