তারেক-জুবায়দার সাজা বাতিলের দাবিতে গাজীপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

শেয়ার করুন :

গাজীপুর জেলা সংবাদদাতা।।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবায়দা রহমানের সাজা বাতিলের দাবিতে শুক্রবার বিক্ষোভ সমাবেশ করেছে গাজীপুর জেলা ও মহানগর বিএনপি।
বিকেল সাড়ে ৩টায় নগরীর রাজবাড়ি রোডস্থ বিএনপিদলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি একেএম ফজলুল হক মিলন। সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান ও মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আব্দুল সালাম শামীমের সঞ্চালনায় বক্তব্য দেন, বিএনপির কেন্দ্রীয় নেতা হুমায়ূন কবির খান, কাজী সাইয়্যেদুল আলম বাবুল, ডা. মাজহারুল আলম, মেয়র মজিবুর রহমান, জেলা বিএনপি নেতা হুমায়ূন কবীর মাস্টার, ভিপি হেলাল উদ্দিন, মহানগর বিএনপি নেতা রাকিব উদ্দিন সরকার পাপ্পু, মাহবুবুল আলম শুক্কুর, ভিপি ইব্রাহিম, প্রভাষক বশির উদ্দিন, সুরুজ আহাম্মেদ, জেলা যুবদল নেতা আতাউর রহমান, জেলা সেচ্চাসেবক দল নেতা হাসিবুর রহমান মুন্না, মহানগর সেচ্চাসেবক দল নেতা শাহাদাত হোসেন শাহীন, জেলা মহিলা দল নেত্রী জান্নাতুল ফেরদৌসী প্রমুখ। নেতৃবৃন্দ তারেক রহমান ও জুবায়দা রহমানের বিরুদ্ধে রায়কে ‘ফরমায়েসি’ রায় উল্লেখ করে তা বাতিলের দাবি জানান। সমাবেশে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *