রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে থানা পুলিশের ১২ ঘণ্টার বিশেষ অভিযানে গাজীপুরের কাশেমপুর এলাকা ও গফরগাঁও থানা এলাকায় থেকে বিভিন্ন মামলার ৪ আসামি গ্রেফতার হয়েছেন।
এদের মধ্যে পেনাল কোড এর আসামি দুইজন এবং নারী ও শিশু নির্যাতন দমন আইন এর আসামি দুইজন অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে।
গফরগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, ওসি ফারুক আহম্মেদের নেতৃত্বে পৃথকভাবে রোববার (৩০ জুলাই) রাত থেকে সোমবার (৩১ জুলাই) ভোর সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন-পেনাল কোড এর আসামী মোঃ এনামুল হক (২০), পিতা-মৃত- বদিউজ্জামান ওরফে বদরুজ্জামান, গ্রাম-চরমছলন্দ চরকামারিয়া, উপজেলা/থানা- গফরগাঁও ও মিতুল আহমেদ (২৩), পিতা-মোঃ হাফিজ উদ্দিন, গ্রাম- চরমছলন্দ কুরতলী , উপজেলা/থানা-গফরগাঁও, এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২জন অপহরণকারী মোঃ তুহিন মিয়া (২৬), পিতা-মৃত-গিয়াস উদ্দিন মাস্টার, গ্রাম- পাটুলী দক্ষিনপাড়া বালিয়া কান্দা ঈদগাহ্ মাঠ সংলগ্ন , উপজেলা/থানা- ত্রিশাল ও মোঃ আকবর হোসেন (২৪), পিতা-হেলাল, গ্রাম-বেরতা , উপজেলা/থানা- ত্রিশাল, পালক পিতা-আঃ লতিফ, গ্রাম- মান্দাটিয়া মোড়লবাড়ী , উপজেলা/থানা- ত্রিশাল, জেলা- ময়মনসিংহ।
গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, গ্রেফতারকৃতদের সোমবার (৩১ জুলাই) দুপুরে দিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে ময়মনসিংহ জেল হাজতে পাঠানো হয়েছে।