তারাকান্দায় কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহের তারাকান্দায় ২০২১-২০২২ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে উফশী আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদেরকে প্রনোদনা কর্মসূচির আওতায় বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
সোমবার (১১ এপ্রিল)  কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা পরিষদ চত্তর প্রাঙ্গণে এ বিতরণ উদ্বোধন কার হয়।
বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রকিব আল রানা,উপজেলা কৃষি সম্পসারন কর্মকর্তা কাওছার আহম্মেদ,বানিহালা ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন খন্দকার ও উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।
এর আগে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ৫০ শতাংশ ভর্তুকী মূল্যে (উন্নয়ন সহায়তা) কার্যক্রমের আওতায় কম্বাইন্ড হারভেস্টার মেশিন ও মাড়াইকল বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!