নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলায় প্রথম ইউএনও জান্নাতুল নাঈম

শেয়ার করুন :

 

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলায় প্রথম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জান্নাতুল নাঈম।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে নতুন কর্মস্থল দক্ষিণ গফরগাঁওয়ে যোগদান করেন।

নতুন ইউএনও জান্নাতুল নাঈম কান্দিপাড়া
উপজেলা নির্বাহী অফিসারের অস্থায়ী কার্যালয় প্রাঙ্গণে এসে পৌছলে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দক্ষিণ গফরগাঁও উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় ব্যক্তিবর্গ, শিক্ষা- প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী, বাজার ব্যবসায়ীবৃন্দ ও সাধারণ জনগণের পক্ষ থেকে নতুন উপজেলার প্রথম নির্বাহী অফিসারের হাতে ফুলের তোড়া তুলে দেন এবং তাঁকে ফুলেল শুভেচছা জানিয়ে বরন করে নেয়।

তারা আশা প্রকাশ করেন যে, নতুন উপজেলা নির্বাহী অফিসারের দূরদর্শী নেতৃত্বে গফরগাঁও উপজেলার পাশাপাশি দক্ষিণ গফরগাঁও উপজেলার শিক্ষাব্যবস্থা, অবকাঠামো ও নাগরিক সেবার মান আরও এক ধাপ এগিয়ে যাবে।

যোগদান শেষে ইউএনও জান্নাতুল নাঈম
দক্ষিণ গফরগাঁও উপজেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা রক্ষা, জনসেবা নিশ্চিতকরণ ও প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
#####


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!