হোসেনপুরে জুয়ার আসর থেকে ১৫ জুয়ারী গ্রেপ্তার।

শেয়ার করুন :

মো: জাহাঙ্গীর আলম  হোসেনপুর (কিশোরগঞ্জ)।।
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের সাহেবের চর এলাকার একটি জমজমাট জুয়ার আসরে অভিযান চালিয়ে উপজেলার সিদলা ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোঃ পায়েল মিয়াসহ ১৫ জন জুয়ারীকে হাতেনাতে আটক করেছেন হোসেনপুর থানা পুলিশ।
পুলিশ ও অন্যান্য সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার(০৭ সেপ্টেম্বর ) রাতে উপজেলার সাহেবের চর এলাকায় ওই জুয়ার আসরে অভিযান পরিচালনা করেন পুলিশ। এ সময় জুয়া খেলার বিভিন্ন উপকরণ ও নগদ অর্থ জব্দ করা হয়।
এ ব্যাপারে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এলাকায় মাদক, জুয়া ও অন্যান্য অসামাজিক কার্যক্রম রোধে পুলিশের এমন বিশেষ অভিযান সবসময় অব্যাহত থাকবে।আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ কার্যক্রম চলমান রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!