রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে এক ব্যবসায়ীর বাসায় ড্রয়ার থেকে ব্যাগ ভর্তি টাকা চুরির ঘটনা ঘটেছে।
ঘটনাটি গত রোববার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে গফরগাঁও পৌর শহরের ৬নং ওয়ার্ডের রাঘাইচটি এলাকা বাসায় ঘটে।
চোরেরা বাসায় ছাদের টিনের দরজা ও বাসায় ভিতরে কাঠের দরজা ভেঙে বাসা ভেতরে প্রবেশ করে ওই ড্রয়ার থেকে ব্যাগ ভর্তি নগদ ১৭ লাখ ৮২ হাজার টাকা, দোকানের চাবি ও মোবাইল সেট নিয়ে যায়।
খবর পেয়ে গফরগাঁও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় গফরগাঁও থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
ক্ষতিগ্রস্ত গফরগাঁও বাজারে বিশিষ্ট ব্যবসায়ী আনসারুল হক মনির জানান, আমার মনোহারি দোকান ও ফ্রেস ডিলারশ্লীপের ব্যবসার মোট ১৭ লাখ ৮২ হাজার টাকা হাত ব্যাগে ভেতরে রেখে ব্যাগ খানা ড্রয়ারে ভিতরে রেখে দিয়ে রাত ২টার পর ঘুমিয়ে পড়ি। সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টার ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে দোকানে যাওয়া জন্য ড্রয়ারে রক্ষিত টাকা ভর্তি হাত ব্যাগটি আনতে গিয়ে দেখি ব্যাগটি নেই। ব্যাগটি চুরি হয়ে গেছে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আনসারুল হক মনির গফরগাঁও থানায় অভিযোগ দায়ের করেছেন।
####