গফরগাঁওয়ে পাঁচবাগ ইউপির উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ

শেয়ার করুন :

গফরগাঁও প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাঁচবাগ ইউনিয়ন পরিষদের উদ্যোগে হতদরিদ্র ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
আজ শনিবার (২২ জানুয়ারি) দুপুরে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার ‘শীতবস্ত্র কম্বল’ মানবিক নেতা ফাহমী গোলন্দাজ বাবেল এমপির নির্দেশে উপজেলার পাঁচবাগ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে নব নির্বাচিত চেয়ারম্যান মাহবুবুল আলম মাহবুব ২৫০ জন শীতার্তদের মাঝে এসব শীতবস্ত্র কম্বল বিতরণ করেন।
এসময় পাঁচবাগ ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, পাঁচবাগ ইউপি সদস্য-সদস্যাবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!